চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন। তাঁর এই গৌরবময় অর্জনে ব্রাহ্মণপাড়াজুড়ে বইছে আনন্দের জোয়ার। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) কার্যালয়ের সহকারী পরিচালক ও সদস্য সচিব ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠদের নাম ঘোষণা করা হয়। এতে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান।

জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ে নিয়মিত পরিদর্শন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানের মানোন্নয়ন, শিক্ষকদের সঙ্গে সমন্বয় সভা এবং বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় ভ‚মিকা শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন এনেছে। শিক্ষাবান্ধব প্রশাসনিক কর্মকাÐের মাধ্যমে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আস্থা অর্জন করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, ইউএনও মহোদয়ের আন্তরিকতা, কর্মদক্ষতা এবং সময়োপযোগী দিকনির্দেশনার কারণে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নতুন গতি এসেছে। তাঁর নেতৃত্বে আমরা দলগতভাবে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। এই সম্মান তাঁর যোগ্যতারই স্বীকৃতি।

এদিকে এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা দেখা গেছে। শিক্ষক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা এটিকে ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য এক গৌরবজনক অর্জন হিসেবে অভিহিত করেছেন।

নিজের অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে মাহমুদা জাহান বলেন, এই অর্জন আমার একার নয়। এটি ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা পরিবারের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

সংশ্লিষ্টরা মনে করছেন, মাহমুদা জাহানের এই বিভাগীয় শ্রেষ্ঠত্ব শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ব্রাহ্মণপাড়ার শিক্ষা ব্যবস্থার অগ্রগতিরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তাঁর এই অর্জন ভবিষ্যতে উপজেলার শিক্ষা উন্নয়নের পথচলাকে আরও গতিশীল করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত