ব্রাহ্মণপাড়ায় সড়কে রাখা বালু অপসারণ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়কের ওপর বালু ফেলে রাখার কারণে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অবশেষে অভিযান চালিয়ে সড়ক থেকে বালু অপসারণ করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানাধীন মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর বেড়িবাঁধ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের ওপর রাখা বালু সরিয়ে নেয়, ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বালু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়কের ওপর বালু রেখে আসছিলেন। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটত এবং প্রায়ই দুর্ঘটনা ঘটত। বিশেষ করে রাতে চলাচলের সময় ঝুঁকি আরও বেড়ে যেত।

অভিযানের পর এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেন এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সড়কটি এখন আগের তুলনায় অনেক নিরাপদ হয়েছে।

এ বিষয়ে ওসি মো. ফারুক হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সড়ক থেকে বালু অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে সহযোগিতা করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত