• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ২০: ৪৯
logo

Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি এবং অপর দুজন ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে দণ্ডিত।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইন উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি (রজ্জব আলী সর্দার বাড়ি) এলাকায় অভিযান চালান। এ সময় মাদক মামলার পলাতক আসামি মো. সেলিমের বসতঘরের সামনে থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি সেলিম পালিয়ে যায়।

পৃথক আরেকটি অভিযানে আজ রোববার এসআই মাহতাব হোসাইন উপজেলার মকিমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. কাউছারকে (৪১) মাদক সেবনের অপরাধে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদÐ এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

একই দিনে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান উপজেলার বালিনা গ্রাম থেকে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রুহুল কুদ্দুসকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিনা গ্রামের নূরুজ্জামানের ছেলে।

এদিকে পুলিশের অপর একটি অভিযানে দক্ষিণ তেতাভ‚মি গ্রামের (মোল্লা বাড়ি) মৃত খোরশেদ আলমের ছেলে রুবেলকে (৩৫) মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকেও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদক নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা

২

২ দিনের রিমান্ডে শিবির নেতা জিসান

৩

এ ও সি ইউনিটের বিভাগসহ ৭ম মেধাতালিকা প্রকাশ

৪

কুমিল্লায় অটোরিকশার লোভে চালককে হত্যা, গ্রেপ্তার ২

৫

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা

২ ঘণ্টা আগে