• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> ব্রাহ্মণপাড়া

মাথা ন্যাড়া করে শাস্তি

বিকাশের টাকা নিয়ে প্রতারণা, আটক ২

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২০: ৫৩
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ২২: ০৭
logo

বিকাশের টাকা নিয়ে প্রতারণা, আটক ২

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২০: ৫৩
Photo

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি দোকান থেকে বিকাশে টাকা নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দিয়ে মাথার চুল ন্যাড়া করে ছেড়ে দেয়।

আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন-ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার জাকির হোসেনের ছেলে রাব্বি (২০) এবং বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সেলিম মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে টাটেরা নিউমার্কেটের একটি দোকানে গিয়ে ওই দুই যুবক নিজেদের বিকাশ নম্বরে ৩ হাজার টাকা লোড দেন। টাকা পরিশোধ না করে কৌশলে দোকান থেকে সটকে পড়ার চেষ্টা করলে মালিকের চিৎকারে স্থানীয়রা তাঁদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাঁদের গণপিটুনি দেয় এবং শাস্তিস্বরূপ উভয়ের মাথার চুল কামিয়ে দেয়।

দোকানমালিক জামাতুল ইসলাম জানান, আমার দোকান থেকে বিকাশে ৩ হাজার টাকা নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করছিল। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁদের হাতেনাতে ধরা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৮ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৯ ঘণ্টা আগে