ব্রাহ্মণপাড়ায় ৪২ কেজি গাঁজা জব্দ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার শশীদল ইউনিয়নের মানরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানকালে মানরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে হরিমঙ্গল-বাগড়া সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ফেলে পালিয়ে যায় এর চালক। পরে তল্লাশি চালিয়ে অটোরিকশা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, পলাতক আসামি ছোটু মিয়া (৪৩), বাড়ি শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায়, এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত