খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে সজিব নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুড়া (শ্মশানখোলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বেজুড়া গ্রামের শরীফ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও সজিবের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে সজিবকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের খালের পাড়ে সজিবের একটি জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এতে সন্দেহ হলে তাঁরা খালে নেমে খোঁজাখুঁজি করেন। কিন্তু সজিবের কোনো সন্ধান না পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

বুড়িচং ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান সরকারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল এই উদ্ধার অভিযান চালায়। ফায়ার ফাইটার আরাফাত হোসেন খালের পানি থেকে শিশুটির মরদেহ টেনে তোলেন।

এ বিষয়ে জানতে চাইলে দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুল রহমান ভূঁইয়া (রিপন) বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত