ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে ব্রাহ্মণপাড়ায় এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ভগবান সরকারি হাই স্কুল মাঠে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা-৫ থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এড. ড. মোবারক হোসাইন, ব্রাহ্মণপাড়া জামাতের আমির মাওলানা রেজাউল করিম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকী। ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সভায় বক্তব্য রাখেন বুড়িচংয়ের এনসিপির সমন্বয়ক আমির হামজা মাসুম, ব্রাহ্মণপাড়ার সমন্বয়ক জহিরুল ইসলাম সরকার ও বাংলাদেশ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম, রহমতুল্লাহ খান, অধ্যাপক আমির হোসেন, জসিম উদ্দীন, এস এম মোস্তাফিজুর রহমান ওমর সানী, জুবায়ের আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রশিবির ও জামাত ইসলামের নেতৃবৃন্দ।

এ সময় কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসাইন বলেন, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে সুযোগ সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে প্রতিটি নির্বাচনী কেন্দ্রে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত