ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগের ভিত্তিতে ছেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকার জজু মিয়ার ছেলে লালন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ ও মারধর করত। বৃহস্পতিবারও নেশাগ্রস্ত অবস্থায় সে তার বাবা জজু মিয়াকে মারধর করে।

ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে জজু মিয়া বিষয়টি ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত লালন মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও একই দিনে একই আইনে উপজেলার উত্তর তেতাভূমি এলাকার নায়েব আলীর ছেলে শাহ আলম (৬০) কে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত