আগামী ৫ বছর আপনাদের পাহারা দেব: জসিম উদ্দিন

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা -৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী মো. জসিম উদ্দিন জসিম বলেছেন, আপনারা একবার কষ্ট করে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় করে দিন, আমি আগামী ৫ বছর আপনাদের পাহারাদার হিসেবে কাজ করে যাব। আপনাদের যেকোনো সমস্যায় আপনাদের পাশে থাকব। আমি অতীতে যেমন করোনাকে ভয় না পেয়ে মৃত লাশ কাঁধে নিয়ে দাফন কাফনে পিছপা হইনি, অপরদিকে বিগত বন্যায় দুই উপজেলাবাসীর পাশে থেকে কাজ করেছি। তেমনি আমি আপনাদের জন্য সব ধরনের বিপদে আপদে এবং সুখে-দুঃখে পাশে থাকব।

গতকাল বুধবার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ও মোকাম ইউনিয়নের বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন রেজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম টিপু,অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত