বুড়িচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলার সোনাইসার গ্রামে পুকুরের পানিতে ডুবে সিয়াম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। সিয়াম ওই গ্রামের তানজিন বেগের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সিরাজ চৌধুরী জানান, সিয়ামের বাবা-মা পারিবারিক কাজকর্ম নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যান। এর মধ্যে খেলার ছলে শিশু পুত্র সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির এক পর্যায় বেলা ১১টায় তাকে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাম রব্বানী সোহেল শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত