• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচংয়ে ১২ ফুট লম্বা অজগর সাপ বস্তাবন্দী করে বাড়িতে নিয়ে গেল যুবক,পরে বনে অবমুক্ত

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৩১
logo

Photo

কুমিল্লার বুড়িচং উপজেলার মীরপুর এলাকা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার রাতে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাকশীমূল ইউনিয়নের মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে স্থানীয় যুবক আলাউদ্দিন বস্তাবন্দী করে সাপটি নিজ বাড়িতে নিয়ে যায়।

বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ছয়গ্রাম বাজারের হোমিও ডাক্তার মোস্তফা জামাল।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টের নিচে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে যুবক আলাউদ্দিন সাহসিকতার সঙ্গে সেটি ধরে ফেলে। অনেকে তাকে সাপটি বিক্রি করার পরামর্শ দিচ্ছেন।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম জানান, অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। সম্ভবত এক বছর আগে সীমান্ত এলাকায় বন বিভাগের কর্মকর্তারা যে অজগর অবমুক্ত করেছিলেন, সেটিই ভেসে এখানে এসেছে। আমি চাই সাপটি আবার বন-জঙ্গলে অবমুক্ত করা হোক।

বুড়িচং উপজেলা বন বিভাগের কালিকৃঞ্চনগর বিট কর্মকর্তা ইয়াজুল বলেন, আমি রাতে অজগর সাপটির বিষয় শুনেছি। সকালে সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হবে।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন রাতে অজগর সাপ আটককের খবর শুনেছি। বৃহস্পতিবার সকাল ৯ টায় ওই গ্রামের যুবক আলা উদ্দিনের নিয়ন্ত্রণ থেকে সাপটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ উপজেলার কালি কৃষ্ণনগর বন বিটে অজগর সাপটি আমরা অবমুক্ত করে দেই।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

২

ছাত্রনেতা থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

৩

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

৪

জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫

পুরাতন গোমতী নদী দখল ও দূষণমুক্ত করার দাবি

সম্পর্কিত

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

৪ ঘণ্টা আগে
ছাত্রনেতা  থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

ছাত্রনেতা থেকে নগর প্রশাসক ‘মানবতার ফেরিওয়ালা টিপু’

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

দাউদকান্দিতে কৃষকের ২০০ মণ আলুতে আগুন দিল দুর্বৃত্তরা

৮ ঘণ্টা আগে

২১ ঘণ্টা আগে