কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল

৩১ দফার লিফলেট বিতরণ করেন মনোনয়ন বঞ্চিত মিজানুর রহমানের কর্মী সমর্থকরা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
Thumbnail image

আজ বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত কুমিল্লা -৫ ( বুড়িচং - ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের নেতা কর্মী সমর্থক গণ কুমিল্লা- সিলেট মহাসড়কের ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে ২ কিঃ মিঃ এলাকা জুড়ে অবরোধ বিক্ষোভ মিছিল করে সকল শ্রেণীর লোকজন ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে তারেক রহমানের ৩১ দফা দাবী দাওয়া সম্মিলিত লিফলেট বিতরণ করেন।

এসময় সড়কের উভয় দিকে প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে বিভিন্ন যান বাহনের যান জটের সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের একজন ত্যাগী নেতা, দলের দূর সময়ে তিনি কয়ক বার নির্বাচন করেছেন। দুই বার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি এমপি পদে মনোনয়ন পত্র পেয়েছেন এবং তা তিনি অধ্যাপক মোঃ ইউনুস কে মনোনয়ন পত্র দিয়ে ওনার পক্ষে কাজ করেছেন। দলীয় সকল বিপদ আপদে তিনি নেতাকর্মীদের সঙ্গে থেকেছেন। আমরা চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি অনুরোধ জানিয়েছেন মনোনয়নের বিষয় টি পুর্ণ বিবেচনা করে হাজী এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান কে মনোনয়ন পত্র প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী, সদস্য মোঃ জামাল খান মেম্বার, আব্দুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, মোঃ মোছলেম উদ্দিন, মনির হোসেন, মহি উদ্দিন, মাহাবুব আলম, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য আলী হোসেন, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন,

শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইব্রাহিম খলিল সুজন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,তাতীদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব ডা. মাহাবুব আলম প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত