• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২১: ১৩
logo

Photo

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় বেদে সম্প্রদায়ের মাঝে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহেব আলী।

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. অহিদুর রহমান, মো. শাহ আলম, মো. জাকির হোসেন, আবাদ মিয়া ও নুরুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. লিয়াকত আলী এবং উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত কার্যক্রম) মো. মোশাররফ হোসেন।

ক্যাম্পেইনে গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—গ্রাম আদালত কী, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া, গ্রাম আদালতে মামলা করার সুবিধা, ভরণপোষণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ।

ক্যাম্পেইনে বেদে সর্দার হাজী দেওয়ান তান্ত্রিক কবিরাজ বলেন, গ্রাম আদালতে ফৌজদারি মামলার জন্য ১০ টাকা এবং দেওয়ানি মামলার জন্য ২০ টাকা ফি প্রদান করতে হয়—এ বিষয়ে তারা আগে অবগত ছিলেন না। তিনি জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হলে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, তাদের বেদে পল্লীর অনেক মানুষ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা যেমন—বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা ও বয়স্ক ভাতা থেকে বঞ্চিত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

ক্যাম্পেইনের শেষে উপস্থিত সকলের মাঝে গ্রাম আদালত বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৭ ঘণ্টা আগে

৯ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৯ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৯ ঘণ্টা আগে