বুড়িচং প্রতিনিধি

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন বলেছেন, রাজনীতি করতে হলে যেমন ফুলের মালা গ্রহণ করতে হবে, তেমনি জুতার মালাও সহ্য করতে হবে। রাজনীতিতে সম্মান যেমন পাওয়া যায়, তেমনি অপমানও সহ্য করতে হয়।
আজ রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জসীম উদ্দিন বলেন, নির্বাচনের আগে একটি পক্ষ আমাকে মাদক কারবারিদের সম্রাট আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছে। এমনকি আমাকে উদ্দেশ্য করে জুতার মিছিলও করেছে। অথচ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর সেই পক্ষের লোকজনই এখন ফুলের মালা নিয়ে সংবর্ধনা দিতে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে এ নীতি বাস্তবায়নে নিজেই মাঠে নেমে অভিযান পরিচালনা করে আসছি। এখন আর মাদক কারবারিদের খুঁজে পাওয়া যায় না। মাদক কারবারিদের শেকড় যত গভীরেই থাকুক, তা উপড়ে ফেলা হবে।
শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে এমপি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষিত ব্যক্তিদের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শাহরিয়ার হোসেন লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. পিজিউল আলম প্রমুখ।