• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

বুড়িচং রাজাপুরে মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ২৬
logo

Photo

বুড়িচংয়ের রাজাপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মাদক ব্যবসা, সেবন ও প্রতিরোধে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল মঙ্গলবার স্থানীয় আবুল হোসেনের বাড়িতে আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি, আমেরিকা প্রবাসী ও সাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গ্রামে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাসাবাড়ির ইলেকট্রনিক সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সহজলভ্য হওয়ায় কিছু চিহ্নিত যুবক ও বিভিন্ন বয়সের ব্যক্তি প্রকাশ্যে মাদক ব্যবসা ও সেবনে জড়িত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও সেবনকারীরা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে সব শ্রেণি-পেশার মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাদক, চুরি ও ডাকাতি চিরতরে বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবে না, তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ বন্ধ রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি যারা অপকর্ম পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক পুনঃস্থাপনের কথাও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য ডা. জাহাঙ্গীর আলম হারুন এবং সঞ্চালনা করেন আবুল হোসেন সর্দার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, আ. আজিজ সর্দার, আ. হারেজ সর্দার, আ. অহিদ সর্দার, কনু মিয়া (অব.), ডা. বাবুল মিয়া, বিজিবি (অব.) আবুল কালাম আজাদ, তানভীর আহমেদ রুস্তু, ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবদুস সালাম রানা, ফয়েজ আহমেদ খোকন, জাহাঙ্গীর আলম (বেড়বাড়ী), শওকত আহমদ, ওয়ার্ড বিএনপির নেতা রঞ্জু মিয়া, জামাল হোসেন, আব্দুর রহিম, ইকবাল হোসেন ও মো. মাসুম মিয়া প্রমুখ। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সভায় কয়েকজন চিহ্নিত মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি প্রধান অতিথির কাছে আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদক সেবন, ব্যবসা ও চুরিসহ অপকর্মে জড়িত না থাকার অঙ্গীকার করেন। তারা সমাজের মূলধারায় ফিরে এসে সৎপথে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

২

চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি, সর্বত্র আতঙ্ক

৩

‎অর্ণব-জুনাঈদ নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ

৪

চান্দিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল ও খাবার বিতরণ

৫

বুড়িচং রাজাপুরে মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধে জরুরি সভা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে