• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

ধসে পড়েছে এরশাদ ডিগ্রি কলেজ পুকুরের রিটার্নিং ওয়াল

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২১: ১৭
logo

Photo

বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের পুকুরে নির্মিত রিটার্নিং ওয়াল ধসে পড়েছে। নির্মাণের মাত্র ৭-৮ মাসের মধ্যেই বৃষ্টির পানির চাপে দেয়ালটি ভেঙে পড়ায় নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে।

কলেজ সূত্রে জানা যায়, জেলা পরিষদের বরাদ্দে পুকুরের রিটার্নিং ওয়াল নির্মাণ করা হয়। কাজটি পায় ‘মেসার্স দীপ্ত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ চলাকালে অনিয়ম লক্ষ্য করে কলেজ কর্তৃপক্ষ বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যায় ঠিকাদার।

এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান জানান, ২০২৩-২৪ অর্থবছরে কুমিল্লা জেলা পরিষদ কলেজের পুকুরে রিটার্নিং ওয়াল নির্মাণে ১০ লাখ টাকা বরাদ্দ দেয়। প্রায় ৭-৮ মাস আগে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তিনি অভিযোগ করে বলেন, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়ে বাধা দিলেও তা প্রতিহত করে কাজ চালিয়ে যাওয়া হয়। সম্প্রতি টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে দেয়ালটি ধসে পড়ে।

কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও আইসিটির যুগ্ম সচিব মো. সাইফুল হাসান রিপন বলেন, বিষয়টি ইতোমধ্যে জেলা পরিষদকে জানানো হয়েছে। নির্মাণকাজে অনিয়মের কারণেই অল্প সময়ের মধ্যে দেয়ালটি ভেঙে পড়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত রিটার্নিং ওয়াল দেখেছেন। এ বিষয়ে জেলা পরিষদকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত

২

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৩

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

৪

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা আবদুল খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

৫

বার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সম্পর্কিত

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত

কুমিল্লায় ঈদের প্রধান জামাতে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে
২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

২০ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৮ ঘণ্টা আগে
মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১ দিন আগে