কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)

বাবার জন্য ভোট চাইলেন জসিম উদ্দিনের দুই মেয়ে তোয়া ও তাহা

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী মো. জসিম উদ্দিন জসিমের পক্ষে ময়নামতি ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারনা, পথসভা গণসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী সভায় বাবার জন্য বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিনের জন্য দুই মেয়ে তোয়া ও তাহা সকলের কাছে ভোট চাইলেন। আমার বাবা ৩০ বছর ধরে আপনাদের পাশে আছেন। করোনাকালীন ও বন্যায় আমাদের ছেড়ে ঝুঁকি নিয়ে আপনাদের পাশে ছিলেন আমাদের বাবা। আমাদের বিশ্বাস আপনারা আমার বাবা জসিম উদ্দিন কে ভোট দিয়ে বিজয়ী করবেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রতীকের এমপি প্রার্থী মো. জসিম উদ্দিন জসিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. নজরুল ইসলাম শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, এডভোকেট দিদারুল আলম দিদার, জিহান ফুটওয়্যার এর চেয়ারম্যান শাহজাদা আহমেদ রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো. সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আবু ইউসুফ পাখি, অর্থ বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, আমির হোসেন বাদল, সৈয়দ বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক শাহরিয়ার হোসেন লিমন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিউল আলম রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, মাহাবুব আলম খোকন, তোতা মিয়া মেম্বার, আবু হেনা মোস্তফা কামাল, সাখাওয়াত হোসেন হাফিজ, জসিম উদ্দিন মেম্বার প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত