• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

মহাসড়ক দখলমুক্তে কুমিল্লায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১: ০২
logo

Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জায়গা থেকে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার এ অভিযানে সওজ ও উপজেলা প্রশাসনের যৌথ টিম অংশ নেয়।

সওজ সূত্র জানায়, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিয়ন্ত্রণে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরাতে আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণ না করায় কঠোর উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ। বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সওজের কর্মকর্তারা তিনটি বুলডোজার নিয়ে নিমসার বাজার এলাকায় সড়কের দুই পাশে একযোগে অভিযান চালান। কয়েক ঘণ্টাব্যাপী অভিযানে ৪ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, নিমসার বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান অব্যাহত রয়েছে। সওজের দায়িত্বরত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সরেজমিনে দেখা গেছে, মোকাম ইউনিয়নের নিমসার পাইকারি বাজার ঘিরে মহাসড়কের দুই পাশে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। স্থানীয়দের অভিযোগ, সওজের জায়গা দখল করে প্রভাবশালীরা শতাধিক ভাসমান দোকান নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভাড়া আদায় করে আসছিল। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা সবজি, ফলমূলসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এই বাজারে আসেন। এতে মহাসড়কের দুই পাশে ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক সময় উল্টো পথে গাড়ি চলাচল এবং সড়কের ওপর মালামাল লোড-আনলোডের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে তীব্র যানজটের সৃষ্টি হতো। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর কাঁচাবাজার।

গৌরীপুর সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা বলেন, মহাসড়কের স্বাভাবিক গতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। যানজট স্থায়ীভাবে নিরসনে মহাসড়কের পাশে সার্ভিস লেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

স্থানীয়রা আশা করছেন, এ উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের যানজট ও ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি মিলবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

২

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৩

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৪

কুমিল্লা সিটি করপোরেশনের ৮৩২ কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

৫

চিপস কিনতে গেলে দোকানে শিশুকে ধর্ষণের চেষ্টা

সম্পর্কিত

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

৭ ঘণ্টা আগে
কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

কেনাকাটায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

৭ ঘণ্টা আগে
নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

নজরুলচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে: কৃষিমন্ত্রী

৮ ঘণ্টা আগে