রামপুর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহামেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মদ এবং পরিচালনা করেন যৌথভাবে সহকারী শিক্ষক মো. শাহ আলম পাটোয়ারী ও আবু আনাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলী আহাম্মদ। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম সুমন।

বিশেষ অতিথি ছিলেন জিহান ফুটওয়্যারের চেয়ারম্যান এবং ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাদা আহমেদ রনি, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. আব্দুল আউয়াল, বিদ্যালয়ের দাতা সদস্য যথাক্রমে মো. জসিম উদ্দিন ভূঁইয়া, দাতা সদস্য কামরুজ্জামান ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা শাহীন আহমেদ, এম এম মেহেবুব আল হাসান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মমতাজ উদ্দিন, আবু তাহের ভূঁইয়া। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত