কুমিল্লায় বাস উল্টে ২০ যাত্রী আহত

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চান্দিনা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কাবিলা এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উলটে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ২০ জন যাত্রী কম-বেশি আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে যানজট পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশ বলেন, বর্তমানে বড় ধরনের কোনো যানজট নেই। তবে দুর্ঘটনার পরপরই কিছু যানবাহন আইন অমান্য করে উলটো পথে ঢুকে পড়ায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটেছিল। হাইওয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত