বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত নেতার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুমিল্লা-৫ (বুড়িচ-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন। মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. মমিন মিয়া মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা ও প্রয়াত শাহাদাত মিয়ার ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত