• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বুড়িচং

শংকুচাইলে মাদক চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সভা

বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০০
logo

Photo

বুড়িচংয়ের শংকুচাইল ডিগ্রি কলেজের হলরুমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সভাটির আহ্বান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

বক্তারা বলেন, গত কয়েক বছরে রাজাপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবন, চুরি-ডাকাতি এবং নানা অসামাজিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক ঐক্য ও প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণের তথ্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইতালি প্রবাসী ফারুক আহমেদ চৌধুরী, মুমিনুল ইসলাম, আব্দুস সালাম রানা, মো. আক্তার হোসেন, হেলেনা আক্তার, হ্যাপি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় দুই শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। বক্তারা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৭ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৮ ঘণ্টা আগে