আগামীকাল কুমিল্লায় আসছেন জেলার তিন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আগামীকাল কুমিল্লায় আসছেন কুমিল্লার তিন মন্ত্রী। শুক্রবার সকালে নিজ এলাকা মুরাদনগরে আসবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিন তিনি একটি পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। জুমার নামাজের পর নিজ বাড়ি বরুড়ায় যাবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। শনিবার তিনি জনসাধারণের সঙ্গে সময় কাটাবেন।

এদিকে দুইদিনের সফরে আজ কুমিল্লায় আসছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি শুক্রবার সকাল নয়টায় ঢাকার মহাখালীস্থ নিজ বাসভবন থেকে কুমিল্লার উদ্দেশে রওয়ানা করবেন। বেলা সাড়ে ১১টায় কুমিল্লা সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য, খাদ্য ও কৃষি পরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। কান্দিরপাড়ে জুমার নামাজ আদায় শেষে সদর দক্ষিণের বারপাড়ার পরানপুর গ্রামে নিজ বাড়িতে যাবেন। বাড়ি থেকে ফিরে তিনি শ্বশুর বাড়ি সদর উপজেলার ইলাশপুরে যাবেন। বিকেলে নগরের রাণীর বাজার জামিয়া রশিদিয়া আজিজুল উলুম মাদ্রসা ও এতিমখানায় উপস্থিত যাবেন। সেখানে ইফতার করার কথা রয়েছে তাঁর। এরপর ধর্মসাগরপাড়স্থ নিজ বাসভবনে অবস্থান শেষে একুশের প্রথম প্রহরে কুমিল্লা টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

পরদিন শনিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সকাল সাড়ে ১০টায় সুয়াগাজী যাবেন। এরপর বেলা ১১টায় মৎস্য, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর পৌনে ১২টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে ধর্মসাগরপাড়স্থ নিজ কার্যালয়ে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত