• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দেবীদ্বার

দেবীদ্বারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান

দেবীদ্বার প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১০
logo

Photo

পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিনের নেতৃত্বে দেবীদ্বার নিউমার্কেট এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই কুমিল্লা প্রসিকিউশনের পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, দেবীদ্বার থানার এসআই আবু তাহেরসহ একদল পুলিশ। অভিযানে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় প্রতিষ্ঠানকে ছয় মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় কালিপদ স্টোরকে ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৫ হাজার টাকা, রাসেল পোল্ট্রিকে ৩ হাজার টাকা। খাবারের মেয়াদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা, হরে কৃষ্ণ সাহা ৫ হাজার টাকা, জামাল স্টোরকে ৫ হাজার টাকাসহ ছয়টি মামলায় সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা নগদ আদায় করা হয়। এসময় ব্রাদার্স সিএনজি পাম্পে অভিযানে ডিজিটাল মিটার ও এনালগ সিস্টেমে অসঙ্গতি না পাওয়ায় কোনো জরিমানা করা হনি।

সাধারণ ক্রেতারা জানায়, রমজান মাসে কিছু অসাধু ব্যাবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পন্যের দাম বৃদ্ধি করে। এসব অনিয়ম দূর করতে পারলে সাধারণ জনগণ একটু স্বস্তিতে থাকতে পারবে। সেজন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের এই অভিযান। এছাড়াও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

১৩ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে