বুড়িচংয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু

বুড়িচং প্রতিনিধি
Thumbnail image

বুড়িচংয়ে মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক যুবক মারা গেছেন। গত মঙ্গলবার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এদবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম সাকিব হোসেন (২২)।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুর রহমান জানান, গত মঙ্গলবার উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এদবারপুর গ্রামের ছাদেক হোসেনের ছেলে সাকিব হোসেন তাঁর বাড়ির মোটরের পানি উত্তোলনের জন্য পাশের বাড়ির মোছলেম উদ্দিনের বিদ্যুতের লাইন থেকে সংযোগ দিতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে যান। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত