চান্দিনায় স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় স্বামীর মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রানীচড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রানীচড়া গ্রামের মো. আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেন। পরে তার দাফনের প্রস্তুতি চলছিল। জানাজার কিছুক্ষণ আগে হঠাৎ তার স্ত্রী সালেহা বেগমও মৃত্যুবরণ করেন। পরে একসঙ্গে দুই জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই স্ত্রীর মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই ঘরের দুই সদস্যের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাম্পত্য জীবনের সঙ্গী স্বামী-স্ত্রীর এমন অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। তাদের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত