চান্দিনায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে চান্দিনা উপজেলা সদরের শ্রীশ্রী রাজকালী বাড়ীর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শ্রীশ্রী রাজকালী বাড়ীতে আলোচনা সভা হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চান্দিনা উপজেলা সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্ট্র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দেব (জনি)। বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সাহা।

অনুষ্ঠানে কুরছাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ বণিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ গোপীনাথ বণিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কার্তিক মেম্বার, ডা. রিপন নাহা, অধ্যাপক গৌতম কুমার দেব শ্যামল, শ্রীশ্রী রাজকালী বাড়ী পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, কৃষ্ণ দত্ত প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত