যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

কুমিল্লা উত্তর জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন থেকে একটি র‌্যালি বের হয়ে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। এর আগে বাস স্টেশন এলাকার একটি মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলাদল সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ। এছাড়াও কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতা-কর্মীরা র‌্যালিতে অংশ নেয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত