• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষকের ঘর পুড়ে ছাই

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১৪
logo

Photo

কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার একটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে মধু মিয়ার ঘরে আগুন জ্বলতে দেখেন তারা। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের আসবাবপত্রসহ কোনো মূল্যবান সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

এদিকে, ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে—এমন অভিযোগ তুলে স্থানীয়দের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক মধু মিয়া বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারিনি। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারিনি। সব হারিয়ে আমি এখন নিঃস্ব।’

তবে চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার ১৭ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে কৃষক মধু মিয়ার আনুমানিক পাঁচ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রাজ রাজেশ্বরী কালী মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

২

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

৩

কুমিল্লায় বজ্রপাত প্রতিরোধে ৫ হাজার তালবীজ বপন

৪

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে হবে

৫

দেবীদ্বারে গোমতী নদীতে মাছের পোনা অবমুক্ত

সম্পর্কিত

রাজ রাজেশ্বরী কালী মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

রাজ রাজেশ্বরী কালী মন্দিরকে হেরিটেজ ঘোষণার প্রস্তাব প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

৭ ঘণ্টা আগে

৮ ঘণ্টা আগে