• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

বিকেলে ইউপি নির্বাচন করার ঘোষণা, রাতে বুক ব্যথায় মারা গেছেন বিএনপি নেতা খোকন

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৭
logo

Photo

‘আমি বেঁচে থাকতে কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’- নেতাকর্মী ও সমর্থকদের সামনে এমন ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বুকে ব্যথা ওঠে মারা গেছেন চান্দিনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম খোকন।

গতকাল সোমবার রাত ১২টায় ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন খোকন। দ্রুত তাঁকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রাত আনুমানিক দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মেজো ছেলে মো. সাঈদ বলেন, ‘বাবা সারাদিন প্রচারণায় ব্যস্ত ছিলেন। রাতে সুস্থভাবেই বাড়ি ফিরেছিলেন। কিন্তু হঠাৎ বুক ব্যথায় সব শেষ হয়ে গেল।’

গতকাল সোমবার দিনভর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর শুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শোডাউন ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার শুহিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শালিখা গ্রামে নানার বাড়ি থেকে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক এই সহ-সভাপতি। দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এলাকায় সুবিশাল শোডাউন করেন তিনি। পরে শালিখা গ্রামের অলিগলিতে হেঁটে ভোটারদের কাছে লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।

সন্ধ্যায় শালিখা বাজারে আয়োজিত এক পথসভায় খোকন বলেন, ‘আপনারা কি চান, শাওন সাহেব (স্থানীয় সংসদ সদস্য) আমাকে দলীয় প্রার্থী করুক? তাহলে নিশ্চিত থাকেন, শাওন সাহেব এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাকেই প্রার্থী ঘোষণা করবেন।’

বিএনপি নেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, ‘মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এটি চিরন্তন সত্য, তবে কিছু মৃত্যু মেনে নেওয়া কঠিন। সাইফুল ইসলাম খোকন কাকার অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ উনার ভুলত্রুটি ক্ষমা করে বেহেশত নসীব করুন।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২

বিকেলে ইউপি নির্বাচন করার ঘোষণা, রাতে বুক ব্যথায় মারা গেছেন বিএনপি নেতা খোকন

৩

বরুড়ায় পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

৪

বরুড়া বাজারে একই রাতে দুই দোকানে চুরির অভিযোগ

৫

বরুড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

সম্পর্কিত

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

ঘটা করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায়

২ ঘণ্টা আগে