• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

লালমাইয়ে পুকুরে ডুবে প্রবাসী পরিবারের দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালমাই
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৭: ৩০
logo

Photo

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে।

নিহত শিশুরা হলো বরইয়া গ্রামের বাহরাইন প্রবাসী মো. জুয়েলের ছেলে মো. জুবায়ের (৪) ও তাঁর ভাই মো. সোহেলের ছেলে আবদুর রহমান (৫)। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই। তাঁদের বাবারা আপন দুই ভাই এবং দুজনই বাহরাইনে একই স্থানে কাজ ও বসবাস করেন।

নিহত শিশুদের নিকটাত্মীয় ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে বাড়ির নারীরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দ্রুত পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।

বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, একই পরিবারের দুই শিশুকে একসঙ্গে হারিয়ে স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুই প্রবাসী পরিবারের সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছেন তাঁরা। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

২

লালমাইয়ে পুকুরে ডুবে প্রবাসী পরিবারের দুই শিশুর মৃত্যু

৩

আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

৪

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ঢাকা শিক্ষা বোর্ডের সচিবকে কুমিল্লায় বদলি

সম্পর্কিত

কুমিল্লায় বিদেশি পিস্তল  ও  ম্যাগাজিন উদ্ধার

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৪৩ মিনিট আগে
আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

আর্থিক সহায়তা কমিয়ে দেওয়ায় নির্যাতন

৭ ঘণ্টা আগে
নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২১ ঘণ্টা আগে