• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় চোর সন্দেহে ট্রাক্টর চালককে পিটিয়ে হত্যা

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৪
logo

Photo

কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজার বাড়ির আলী মিয়ার ছেলে। সে পেশায় ট্রাক্টর চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজি অটোরিক্সা চুরি হয়। ওই চুরির ঘটনায় স্থানীয়রা সাকিল নামে সন্দেহভাজনক একজনকে আটক করে এবং সাকিল এর দেয়া তথ্যমতে স্থানীয়রা গতকাল সোমবার রাতে আরিফ হোসেনকে হাড়িখোলা থেকে ধরে নিয়ে যায়।
সারারাত বিভিন্ন স্থানে নিয়ে তাকে মারধর করার পর সকালে হাড়িখোলা নিয়ে আসে। সেখান থেকে অনেক লোকজনের উপস্থিতিতে আবারও কুরুইন গ্রামের লোকজন তাকে তুলে নিয়ে যায়। দুপুর আড়াইটায় কয়েকজন লোক আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আলী মিয়া জানান, আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে তারা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
কেরণখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শামীম হোসেন জানান, আরিফ হোসেন যদি সিএনজি অটোরিক্সা চুরি করেও থাকতো, তাহলে এ ঘটনা তার অভিভাবক বা এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে ধরে নিয়ে ‘মব’ সৃষ্টি করে একটি লোককে পিটিয়ে হত্যা করা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
এ ঘটনার সাথে কারা জড়িত বা হামলাকারীরাদের পরিচয় তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি কেউ।
চান্দিনা থানার ওসি মো. নুরুজ্জামান জানান, হাসপাতাল থেকে আমাদের ফোন করার পর তাৎক্ষনিক ভাবে আমি হাসপাতালে যাই। এ ঘটনায় কারা জড়িত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

২

ভালো মানুষ হওয়া হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য: মনিরুল হক চৌধুরী

৩

কৃষিমন্ত্রীর প্রশ্ন, কর্মীর চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে নেতার আদর্শের মিল কতটুকু

৪

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসজীবনে স্বস্তি

সম্পর্কিত

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

১৩ ঘণ্টা আগে

১৪ ঘণ্টা আগে