চান্দিনায় অবৈধ ড্রেজার ধ্বংস, ৫০ হাজার টাকা জরিমানা

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২১: ০১
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় দুইটি ড্রেজার মেশিন ধ্বংস এবং এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার উপজেলার কেরনখাল ইউনিয়নের কুয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার পরিচালনার দায়ে কুয়ারপাড় গ্রামের শামসুন্নাহার বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইন্জারুল হক।

তিনি বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত