চান্দিনা প্রতিনিধি

দীর্ঘ চাকরিজীবন শেষে অবসর গ্রহণকারী চান্দিনা থানায় কর্মরত তিন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার চান্দিনা থানা পরিবারের পক্ষ থেকে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
বিদায়ী পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও আব্দুল কুদ্দুস মিয়া।
বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁদের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করা হয়। একই সঙ্গে অবসর-পরবর্তী জীবনে তাঁদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় চান্দিনা থানা পরিবারের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের দীর্ঘদিনের সেবা ও অবদান ভবিষ্যতেও চান্দিনা থানা পরিবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানানো হয়।
সংবর্ধনা শেষে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে অবসরপ্রাপ্ত তিন পুলিশ সদস্যকে তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন।