চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখা। আজ শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাগুর বাসস্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলোত্তর সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। একই সঙ্গে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, তাদের বিবেচনায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ দেশের জনগণের অধিকার ও ন্যায়সংগত দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কর্মসূচি সফল করতে দল-মত নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া এবং দেবিদ্বার উপজেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম।
এ সময় চান্দিনা উপজেলা ও পৌরসভা এবং দেবীদ্বার উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।