• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

সাবেক এমপির ভাইয়ের নেতৃত্বে মিছিল যুবলীগের ৩ নেতাকর্মী আটক

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
logo

Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদদের নেতৃত্বে ঝটিকা মিছিল হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর দেড়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় মিছিল করা অবস্থায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের প্রয়াত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) ও দেবীদ্বার উপজেলা ছেচরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।

স্থানীয় সূত্র জানা যায়, দেবীদ্বার উপজেলার সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের ছোট ভাই দেবীদ্বার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মুরাদনগরের লাজৈর থেকে একটি মিছিল বের হয়। 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে'- এমন স্লোগান করে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলটি চান্দিনার তীরচরের দিকে আসার সময় ধাওয়া করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ লেখা একটি ব্যানার ও বাংলাদেশের কয়েকটি পতাকা পাওয়া যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, আমরা মহাসড়কের টহলরত অবস্থায় তাদেরকে আটক করি। তবে যে স্থানটি থেকে তাদের আটক করা হয়েছে থানার সীমানার দিক থেকে ওই স্থানটি মুরাদনগর থানা এলাকার পড়েছে। সে হিসেবে তাদেরকে মুরাদনগর থানা পুলিশের কাছে আমরা হস্তান্তর করব।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

৩

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

৪

সাত মাসে কুমিল্লার দৃশ্যমান উন্নয়ন কতটুকু

৫

সাত কিলোমিটারেই যত ভোগান্তি

সম্পর্কিত

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

লালমাই পাহাড়ের ঝোপ-জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার ছেলে অপ্রতিমের মরদেহ

১ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মায়ের আকুতির ২২ ঘন্টা পরও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের

২ ঘণ্টা আগে
সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

সিটি নির্বাচনের আগেই তারেক রহমান কুমিল্লা বিভাগ ঘোষণা করবেন: ইউছুফ মোল্লা টিপু

৩ ঘণ্টা আগে