• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় ডাব বিক্রেতার দায়ের কোপে গুরুতর আহত রিকশাচালক

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৯: ৩১
logo

Photo

কুমিল্লার চান্দিনা মধ্য বাজারে যানজটকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে এক রিকশাচালককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ডাব বিক্রেতার বিরুদ্ধে। আজ শুক্রবার চান্দিনা ডাব বাজারে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে যানজট সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে ডাব বিক্রেতা ইমনের সঙ্গে রিকশাচালক মো. লিটনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে ইমন তাঁর হাতে থাকা দা দিয়ে লিটনকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। আহত লিটন ঢাকার মদনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দিনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।

অভিযুক্ত ইমন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ফাগুন্ডা গ্রামের হাসেম আলীর ছেলে। বর্তমানে তিনি চান্দিনার মন্তারহাটখলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন বলে জানা গেছে।

পরে স্থানীয় লোকজন আহত লিটনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

এ ঘটনায় অভিযুক্ত ডাব বিক্রেতা ইমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান। তিনি বলেন, পুরো ঘটনা তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৩

চার বছরে শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ

৪

দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল ও সমাবেশ

৫

কুমিল্লার নব শালবন বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

সম্পর্কিত

এইচএসসিতে  কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের ফল এবার আরও নিম্নগামী, জিপিএ-৫ কমেছে অর্ধেকের বেশি

২ ঘণ্টা আগে
অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

অযত্ন অবহেলায় বেহাল টমছমব্রিজ পোস্টাল কলোনি

৪ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে