• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনায় মাতৃভূমি মডেল স্কুলের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

চান্দিনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৪
logo

Photo

সন্তানের সন্তোষজনক ফলাফল দেখে স্বপ্ন পূরণের আশা ও গর্বে অভিভূত অভিভাবকরা। কুমিল্লার চান্দিনায় অবস্থিত মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল গার্লস স্কুলের বার্ষিক পরীক্ষা এবং মাতৃভূমি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে অভিভাবকরা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ও ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন।

গতকাল শুক্রবার সকাল ১০টায় চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মাতৃভূমি বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মোস্তফা কামাল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্যই আমাদের প্রেরণা। মানসম্মত শিক্ষা ও নৈতিকতা গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে মাতৃভূমি পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. মোতালিব হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মাতৃভূমি মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. জাহাঙ্গীর আলম, অভিভাবক ফোরামের সহসভাপতি আনোয়ার হোসেন, রূপনগর শাখার প্রিন্সিপাল মো. জহিরুল ইসলাম এবং মাতৃভূমি মডেল গার্লস স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. তাজুল ইসলাম। এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন বৃত্তি প্রকল্পের ফলাফল ঘোষণা করা হয়। চান্দিনা জনকল্যাণ সমিতির বৃত্তিতে ১১ জন শিক্ষার্থীর মধ্যে ৭ জন সাধারণ বৃত্তি এবং ২ জন ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে। ওয়ামী বৃত্তিতে অংশ নেওয়া ৫২০ জন শিক্ষার্থীর মধ্যে ১১৭ জন বৃত্তিপ্রাপ্ত হয়, যার মধ্যে ট্যালেন্টপুল ১৪ জন ও সাধারণ গ্রেডে ১১৩ জন।

এছাড়া মুকুন্দপুর প্রাক্তন ছাত্র পরিষদ বৃত্তিতে ২০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জন এবং অলিতলা প্রাক্তন ছাত্র পরিষদ বৃত্তিতে ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন বৃত্তি অর্জন করে। মাতৃভূমি বৃত্তি প্রকল্পের আওতায় ৪৮০ জন শিক্ষার্থীর মধ্যে মোট ১০২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে-ট্যালেন্টপুলে ২৪ জন এবং সাধারণ গ্রেডে ৭৮ জন।

ফলাফল প্রকাশ শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। সন্তানের সফলতায় অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে বলেন, এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করিয়ে তারা আশাবাদী ও গর্বিত। সন্তানের স্বপ্ন পূরণে এমন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উপস্থিতিতে মিলনায়তনে এক উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

২

চান্দিনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

৩

চান্দিনায় বিশেষ অভিযানে ৩ জন আটক

৪

কুমিল্লায় গ্যারেজে ঢুকে অস্ত্রের মুখে ৮০টি ব্যাটারি লুট

৫

বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ওয়ান হেলথ পদ্ধতি বিষয়ে সেমিনার

সম্পর্কিত

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, ১৯ জন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে