ফুলসজ্জিত গাড়িতে চড়িয়ে ইমামের বিদায়

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চান্দিনায় ১ যুগ চাকরি শেষে ফুল সজ্জিত গাড়িতে চড়িয়ে মাওলানা মোসলেহ উদ্দিনকে বিদায় জানিয়েছেন মুসল্লিরা। আজ শুক্রবার বাদ আসর জয়দেবপুর মসজিদে আবু বকর প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে দোয়া, মুনাজাত ও আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামিআ আরাবিয়া ইমদাদুল উলূম গনিপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার মোহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মো.আবদুল মতিন, গোলাম সারওয়ার জিএস মেম্বার, মসজিদে আবু বকর পরিচালনা পর্ষদ সভাপতি মো.আবদুল হালিম, মোহাম্মদ আলী, মো.আবু তাহের, সুলতান আহমেদ, মো. নুরুল ইসলাম, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, মো.বাবুল মিয়া, মুফতি নজরুল ইসলাম, ডা.মিজানুর রহমান প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত