চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে চান্দিনা পৌরসভার হারং এলাকার দারোগা বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক খলিলুর রহমানের দুই ছেলে। তাঁরা সৌদি আরবে থাকেন।
খলিলুর রহমান জানান, রাত দুইটার দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ৭৪ হাজার ৬০০ টাকা, দুটি স্বর্ণের রুলি, তিনটি আংটি, চারটি চেইন, একটি নেকলেস, দুই জোড়া কানের দুল, রূপার বিভিন্ন অলঙ্কার ও চারটি মোবাইল ফোন নিয়ে যায়।
তিনি আরও জানান, ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় হারং এলাকার আব্দুলিপাড়া এলাকায় আবু হানিফ ও রেদোয়ানের কাছ থেকেও দুটি মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতদল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, তিনি জেলার একটি সভায় অবস্থান করছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি।