সামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসা

নকল থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান মীর গোলাম ফারুকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১: ৪০
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার দারুল হুদা দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মীর গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আল্লাহর ক্ষমা ও প্রিয় নবীর (সা.) সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো পথ নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা গর্বিত পিতামাতার সন্তান এবং তাদের মধ্যে মাদকাসক্তি, ইভটিজিং বা কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধে জড়িত না থাকার বিষয়টি প্রশংসনীয়।

তিনি আসন্ন দাখিল পরীক্ষায় নকল থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানান এবং পরীক্ষার নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। এ সময় তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি আরও বলেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে না পারলে এই সুন্দর পৃথিবী একদিন অভিশপ্ত হয়ে উঠবে। তাই উচ্চশিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম মোস্তাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ মো. আব্দুল রাজ্জাক এবং মাদ্রাসার প্রিন্সিপালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত