• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জামায়াতের প্রার্থী তাহেরের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২০: ২০
logo

Photo

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ১০ দলীয় জোট, এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাঁদের দলসহ দেশের বড় ইসলামিক দল সমূহ আছে। আমরা যে দল করি না কেন, উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না।

ডা. তাহের আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটের প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভারতের আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডা. তাহের আরও বলেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সাথে তিনটি শর্তে চুক্তি করেছে। এক. ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে পুণর্বাসন করতে হবে। দুই. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে, ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোন অস্ত্র কেনা যাবে না। তিন. এ দেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে। আনন্দ বাজার পত্রিকা আমাকে প্রশ্ন করেছে, আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কিনা? আমি বলেছি, এদেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি। উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভারত যাদেরকে বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করে।

চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম।

কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারী ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, সেক্রেটারী মকবুল আহমেদ, শ্রমিক কল্যাণ সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু তাহের, মাওলানা হোসাইন মোরশেদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের নয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

২

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

৩

নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

৪

সমকালীন পরিবেশ আমাদের করণীয় শীর্ষক আলোচনা

৫

নওয়াব ফয়জুন্নেছার বাড়ি সংরক্ষণে আরও যত্নবার হওয়ার তাগিদ

সম্পর্কিত

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

বাড়ি ফেরার পথে হামলার শিকার মুরাদনগরের এসিল্যান্ড

১১ ঘণ্টা আগে
ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

ভরনপাড়ার চ্যাম্পিয়ন চক্রতলা স্পোর্টিং ক্লাব

১২ ঘণ্টা আগে

১৬ ঘণ্টা আগে