চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লা চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের ওপর সরকারের ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকের গ্রাহক কাজী মো. ইয়াছিন, মাওলানা সফিকুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক মো. জাহাঙ্গীর হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানকে পদত্যাগ করতে হবে। ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত করা যাবে না। ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করতে হবে। ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল করতে হবে এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।