চৌদ্দগ্রামে ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২১: ১৩
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে বালক দল পূর্ব কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা দল মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পদুয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ শনিবার সকালে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি হাইস্কুলে মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত