• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

চৌদ্দগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৯: ৫৫
logo

Photo

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার হারিসদ্দার শিরিষ ফ্যাক্টরি এলাকায় এবং সকাল সাতটার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নাজিম আহমেদ।

নিহতরা হলেন- উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্র গ্রামের মো. দিদারের স্ত্রী পান্না বেগম (৩৫) এবং অজ্ঞাত পরিচয়ের এক ভবঘুরে যুবক (প্রায় ৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সিরিঞ্জ ফ্যাক্টরির শ্রমিক পান্না বেগম কাজে যোগ দিতে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সকাল সাতটার দিকে পৌরসভার ডাকবাংলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতপরিচয়ের এক ভবঘুরে যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুর ইসলাম মিলন জানান, সড়ক দুর্ঘটনায় আহত নারী ও পুরুষকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নাজিম আহমেদ বলেন, আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ভবঘুরে যুবকের মরদেহ ফাঁড়ি থানায় রাখা হয়েছে। পান্না বেগমের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করতে সিটি করপোরেশনের চিঠি

২

লাকসাম সুর সাধনা ও দুপচর সংগীত একাডেমির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা অনুষ্ঠান

৩

কুমিল্লায় ১২৭তম নজরুল জন্মজয়ন্তী পালন

৪

চৌদ্দগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ২

৫

ব্রাহ্মণপাড়ায় আমগাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

সম্পর্কিত

নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করতে সিটি করপোরেশনের চিঠি

নিউ হোস্টেলের জায়গায় ইউটার্ন করতে সিটি করপোরেশনের চিঠি

৩ ঘণ্টা আগে
লাকসাম সুর সাধনা ও দুপচর সংগীত একাডেমির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা অনুষ্ঠান

লাকসাম সুর সাধনা ও দুপচর সংগীত একাডেমির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ও সম্মাননা অনুষ্ঠান

৩ ঘণ্টা আগে
কুমিল্লায় ১২৭তম নজরুল জন্মজয়ন্তী পালন

কুমিল্লায় ১২৭তম নজরুল জন্মজয়ন্তী পালন

৪ ঘণ্টা আগে

৫ ঘণ্টা আগে