চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিফা আক্তার আইমান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আইমান উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ¥ীপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবেদ।
শিশু আইমানের চাচা নুর নবী বলেন, চকলক্ষ¥ীপুর গ্রামের নুর আলমের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘরে কাজ করছিল। সবার অগোচরে শিশু আলিফা আক্তার আইমন ঘর থেকে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর আইমানকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে শিশু আইমানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আলিফা আক্তার আইমানকে মৃত ঘোষণা করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জাবেদ বলেন, পানিতে পড়া শিশু আলিফা আক্তার আইমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।