জামায়াতের নির্বাচনী সভায় যোগ দিতে হেলিকপ্টারে চৌদ্দগ্রামে এলেন কর্ণেল অলি আহমেদ বীরবিক্রম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৮
Thumbnail image

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী জনসভায় যোগ দিতে হেলিকপ্টারে করে চৌদ্দগ্রামে এসেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্ণেল (অব:) অলি আহমেদ বীরবিক্রম। একাত্তরে অলি আহমেদ ১ নং সেক্টরের সম্মুখ যোদ্ধা।

এ সময় অলি আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ বেলাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বিকেলে খেতাবপ্রাপ্ত অলি আহমেদ জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার স্কুল ও কলেজ মাঠে বক্তব্য রাখবেন। তিনি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. তাহেরের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। জামায়াত উত্তর চৌদ্দগ্রামের এই এলাকায় ভোটে পিছিয়ে আছেন। কর্ণেল অলিকে এনে ভোট বাড়াতে চান বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত