চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি, সর্বত্র আতঙ্ক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

চৌদ্দগ্রামে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে থানার ১০০ থেকে ৩০০ গজের মধ্যে এসব চুরির ঘটনা ঘটেছে। ইয়াবা সেবনকারী ও ব্যবসায়ীদের কারণে বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে মালেক মটরস্ ও মাহমুদ সাইদ স্টোর বন্ধ করে মালিকরা বাড়িতে যায়। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরচক্র লাকসাম রোড এলাকা অবস্থিত চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলের ৭টি পাখা, চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাইক্রোস্ট্যান্ডে মালেক মটরসের নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার গুরুত্বপূর্ণ মালামাল, মাহমুদ সাইদ স্টোরের বিস্কুট ও সিগারেটসহ ৩৫ হাজার ৮০০ টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া আরও কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

চৌদ্দগ্রাম আইডিয়াল স্কুলে পরিচালক আবদুল্লাহ আল মামুন মিশু বলেন, ইয়াবা ব্যবসায়ীদের কারণে এলাকায় চুরি বেড়েছে। গত রাতে স্কুলের ৭টি পাখা চুরি করেছে চোরচক্র। চোরচক্র দমনে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

মালেক মটরসের মালিক আবদুল কুদ্দুস বলেন, ‘দোকানের পিছনের টিন কেটে সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়’।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ কাওসার হোসেন আজ বুধবার দুপুরে বলেন, ‘চুরির খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত