বিএনপির ২ নেতার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার ‎চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক চৌধুরীর বিরুদ্ধে জামায়াত-শিবিরের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে জগন্নাথদীঘি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদিঘীর পাড়ে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. খোরশেদ আলম, সদস্যসচিব মো. আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা মহিলদলের সাধারণ সম্পাদক খোদেজা আক্তার।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে আটককৃত জগন্নাথদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মিজান খাঁন ও ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোবারক চৌধুরীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তাদের নামে করা জামায়াত শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত