• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রামের সেই সালাউদ্দিন চেয়ারম্যান এবার বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৫৮
logo

Photo

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে গত ২২ জানুয়ারি বক্তব্য দেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মজুমদার। জামায়াতের নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ায় এ নিয়ে চৌদ্দগ্রাম ও কুমিল্লা জুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই নেতা। এর রেশ না কাটতেই গত রোববার সালাউদ্দিন বিএনপিতে যোগদান করেন। এ নিয়েও তুমুল আলোচনা হচ্ছে। ১৬ দিনের ব্যবধানে জামায়াত ও বিএনপিতে যোগদান করা সালাউদ্দিন চৌদ্দগ্রামের কোববাদ চেয়ারম্যানের ছেলে।

তবে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, সালাউদ্দিন এক সময় বিএনপির সহসভাপতি ছিলেন। সাবেক রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের চাপে তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এখন তিনি আবার দলে ফিরে এসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় উজিরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কামরুল হুদার নির্বাচনী জনসভায় উপস্থিত হন সালাউদ্দিন আহমেদ মজুমদার। এ সময় প্রবীণ বিএনপি নেতা কাজী নাসিম ও কুমিল্লা-১১ আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদা উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সমাবেশে ওই আওয়ামী লীগ নেতা বক্তৃতা করেন। সেখানে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে ভোট চেয়েছিলেন তিনি। তাহের নিজেই ওই আওয়ামী লীগ নেতাকে ‘স্বাগত’ জানিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন। এ নিয়ে তখন তীব্র সমালোচনা ও আলোচনা হয়েছিল।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বিকেলে চৌদ্দগ্রামের মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয়ে মাঠে স্থানীয় উজিরপুর ইউনিয়ন বিএনপি কামরুল হুদার সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করে। একপর্যায়ে মঞ্চে আসেন আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি প্রথমে উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা কাজী নাছিম এবং পরে কুমিল্লা-১১ আসনের প্রার্থী মো. কামরুল হুদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর কাজী নাছিম ও কামরুল হুদা দুটি ফুলের মালা পরিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে বরণ করে নেন। এরপর মঞ্চে ঘোষণা করা হয় ঘরের ছেলে ঘরে ফিরেছে, তিনি নিজেই বিস্তারিত কথা বলছেন।

পরে প্রায় পাঁচ মিনিট বক্তৃতা করেন সালাউদ্দিন। বক্তৃতা শেষে মঞ্চে থাকা বিএনপি নেতারাসহ সবাই হাততালি দিয়ে সালাউদ্দিন আহমেদ মজুমদারকে স্বাগত জানান।

গতকাল সোমবার রাতে সালাউদ্দিন আহমেদ মজুমদার বলেন,আমি নিজ দলে ফিরে এসেছি। বিএনপির সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। মধ্যখানে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ দিয়েছিল, কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দেইনি।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-১১ ( চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুল হুদা বলেন, তিনি বিএনপির লোক। নানা কারণে অন্যদিকে যেতে হয়েছে। দলের কোন ক্ষতি করেননি। আমরা তাঁকে আবার দলে নিয়ে এসেছি।

কেন প্রথমে জামায়াত ও পরে বিএনপিতে যোগ দিলেন সালাউদ্দিন : ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার মিঞাবাজার বাজার এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর সারা রাত থানায় বসিয়ে রাখা হয়। পরদিন তাঁদের বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে চৌদ্দগ্রামে আটজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তাঁরা জামিনে মুক্ত হন। এরপর ভয়ে তিনি জামায়াতের মঞ্চে উঠেন। গত রোববার আবার বিএনপিতে যোগ দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে
থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৮ ঘণ্টা আগে
বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৯ ঘণ্টা আগে